মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

ফেসবুকে যুক্ত হলো ‘কেয়ার’ রিঅ্যাকশন’

অনলাইন ডেস্ক  একের পর এক নিত্য নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তারই ধারাবাহিকতায় এবার ‘কেয়ার ইমোজি’ নামে নতুন ইমোজি চালু করেছে ফেসবুক। গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ আপডেট করে নিলেই যে কেউ উপভোগ করতে পারবেন এ ইমোজি।

বর্তমানে ফেসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার নতুন যোগ হলো ‘কেয়ার’ ইমোজি বাটন।

মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে ফেসবুক। ফেসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এই ইমোজি ব্যবহার করা যাচ্ছে।

ফেসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে। কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়া এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি যে এই রিঅ্যাকশনগুলো দিয়ে করোনা সঙ্কটের সময়ে নিজেদের বন্ধুদের প্রতি বাড়তি সমর্থন দেখাতে পারবে।

এই নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে এখনই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ অ্যাপডেট করে নিন।