মঙ্গলবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ২:৪৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশাল নগরীর শতাধিক ছাদবাগানীদের মাঝে সবুজ কৃষি গ্রুপের চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর শতাধিক ছাদবাগানীদের মাঝে সবুজ কৃষি গ্রুপের উদ্যোগে চারাগাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৪মার্চ) বিকেলে সরকারী বরিশাল কলেজ মাঠে দেশীয় কাগজী লেবু,কাটা মুকুট ফুলের চারা,ড্রাগন,রেইন লিলি,সহ বিভিন্ন প্রকার দেশীয় ফুল ও সবজীর বীজ বিতরন করা হয়।

সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ বরকত হাসানের পরিচালনায় সবুজ কৃষি গ্রুপের এডমিন স্ত্রী রোগ বিসেশজ্ঞ ও সার্জন ডা:হাসিনা মূর্তজার অর্থায়নে ১০০ পিস দেশীয় কাগজী লেবুর চারা ও ৬০ পিস কাটা মুকুটের চারা,সবুজ কৃষি গ্রুপের এডমিন ও কুস্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলমের সহধর্মিনি মিসেস দিলরুবা আলমের নিজ বাগানের ৫০ পিস ড্রাগন চারা,সবুজ কৃষি গ্রুপের এডমিন অবসর প্রাপ্ত কলেজ শিক্ষিকা মোসফেকা বেগমের নিজ বাগানের ৫০ পিস ড্রাগন চারা বিতরন করা হয়েছে ।


এ সময় আরও উপস্থিত ছিলেন, সবুজ কৃষি গ্রুপের এডমিন প্র্ফেসর লতিফা আক্তার ঝর্না( চেয়ারম্যান ব্যাবস্থাপনা বিভাগ সরকারি বরিশাল কলেজ), সবুজ কৃষি গ্রুপের এডমিন ডা: নাফিসা জাহান সপ্না ( পরিচালক নিউক্লিয়ার মেডিসিন বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল), ডা: হাসিনা মর্তুজা(স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন,এডমিন মোসফেকা বেগম,ডা: মইনুল হাসিব( এসোসিয়েট প্রফেসর রেডিওলোজি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ গন মাধ্যমের নের্তৃবৃন্দ প্রমুখ।