বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:২০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

দয়াগঞ্জে জবি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার

মিজানুর রহমান, জবি প্রতিনিধি:পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে দয়া গঞ্জের চৌরাস্তায় সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ও মারধরের শিকার মোঃ আফজাল শরীফ জবি ভূগোল ও পরিবেশ  বিভাগ ১৪ ব্যাচের শিক্ষার্থী। ভুক্তভোগী জানান,  মঙ্গলবার(২৭ অগাস্ট) সন্ধ্যা ৭ টার দিকে দয়া গঞ্জের চৌরাস্তায়   স্থানীয় ৫-৬ জন টোকাই  এসে তাকে ঘিরে ফেলে বার্মিজ দিয়ে ভয় দেখিয়ে প্রথমে মানি ব্যাগ ও পরে VIVO-Y913 মডেলের ফোনটি ছিনতাই করে। তার মানিব্যাগে প্রায় ২০০০ টাকা ছিল।’

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ জাহিদ আহমেদ বলেন, ‘ যেহেতু আমাদের আবাসিক হল নাই তাই আমাদের আরও সর্তকতার সহিত রাস্তায় চলাচল করতে হবে এবং দেশের সরকারকে এ বিষয়ে আরও কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে যাতে জনগণ নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারে ‘।