বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

প্রত্যেকটা মেয়ের নিঃশ্বাস লেগেছে নাসিরের প্রতি: মডেল সুবাহ

স্পোর্টস ডেস্ক  কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের সপ্তাহ না যেতেই এই বিয়ে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সূত্রপাত ঘটান নাসিরের স্ত্রীর সাবেক স্বামী রাকিব হাসান। তার অভিযোগ, তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।

এ নিয়ে যখন তোলপাড় চলছে তখন এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ। ২০১৮ সালের নাসিরের সঙ্গে ব্রেকআপ হওয়া সুবাহ মঙ্গলবার ফেসবুক লাইভে এসে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন। নাসির ও তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বিষোদগার করেন সুবাহ। নাসিরের সঙ্গে তার অতীতের তীক্ত অভিজ্ঞতা অকপটে বলতে থাকেন তিনি।

‘নাসির এতো ভালো ভালো পরিবারের মেয়েদেরকে সর্বনাশ করেছে। তাদের জীবনকে নষ্ট করেছে। আজকে ফালতু একটা মেয়ে, বাচ্ছার মা, যার পাঁচ-ছয়টা বিয়ে হইছে তাকে বিয়ে করেছে। এটা আল্লাহর বিচার। এটা ওর কর্মের ফল। এটা আল্লাহ বিচার করছে। এ জন্য তামিমার মতো একটা মেয়ে পাইছে। প্রত্যেকটা মেয়ের হাড়নিঃশ্বাস লাগছে। এটা মুখ দিয়ে দিতে হয় না। অটোমেটিলি চলে আসে। ‘

নাসিরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পরও তাকে নিয়ে বিব্রত হচ্ছেন জানিয়ে সুবাহ বলেন, আমি সিনেমার অফার পেয়েছি। নাসিরও আমাকে সিনেমায় আসতে না বলেছে। নাসিরের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমি সিনেমাতে না এসে কি করব? আমি যদি কোনো ছেলেকে বিয়ে করি, তাহলে শ্বশুড়বাড়িতেও বলবে নাসিরের গার্লফ্রেন্ড। কথা তো সেখানেও শুনতে হবে।

নাসির তাকে মেরে ফেলতে চেয়েছেন এমন অভিযোগ করে সুবাহ বলেন, নাসির আমাকে বহুবার মেরে ফেলতে লোক ঠিক করেছে। নাসির তো লোভি। নাসিরকে লোভ দেখিয়ে বিয়ে করেছে। তামিমা বলে বেড়ায় সে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়। নাসিরকে কনভেন্স করেছে। জাতীয় দলে ঢোকানোর প্রলোভন দিয়েছে নাসিরকে। জাতীয় দলে খেলার জন্য পলিটিক্যাল সাপোর্ট পাওয়ার জন্য এই দুশ্চরিত্রা মেয়েকে বিয়ে করেছে নাসির।

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে সেদিন বিয়েটাও করে ফেলেন। বিয়ের সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন। রাকিবের অভিযোগ– নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি। ওই সংসারে তাদের আট বছরের কন্যাসন্তান রয়েছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন আলোচনা-সমালোচনা, তখন সেটিতে নতুনমাত্রা যোগ করেন নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ।